
পরিবর্তন ডট কম
 সংবাদপত্র ভিত্তিক ওয়েবসাইট গুলোর মধ্যে পরিবর্তন ডট কম অন্যতম। ওয়েবসাইট রাঙ্কিং এর দিক থেকেও টপ লিস্টে আছে পরিবর্তন ডট কম। জাতীয়, রাজনীতি, সমগ্র বাংলাদেশ, দূরদেশ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইন-আদালত সহ জীবনযাত্রা, সুস্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, খেলাধুলা, জীবনযাত্রা, শিক্ষাঙ্গন এর সংবাদ পাবেন পরিবর্তন ডট কম এ। এছাড়াও সুস্বাস্থ্য বিষয়ক টিপস, প্রবাস জীবনের সংবাদ, ধর্মচিন্তা সহ রাশিফলের সর্বশেষ সংবাদ পাবেন এখানে। ফিরে দেখা ২৪ ঘণ্টা এ আপনি পাবেন আগের দিনের সংবাদ সমূহ। তাই কোন কারনে যদি আগের কোন সংবাদ আপনার জানা না থাকে তাহলে আপনি ফিরে দেখা ২৪ ঘণ্টা এ পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সংবাদ। তাই দেশ বিদেশের সব ধরনের সংবাদ পেতে এখনি ভিজিট করুন পরিবর্তন ডট কম এ। বর্তমানে এলেক্সা র্যাংকিং -এ এই ওয়েবসাইটের অবস্থান ২০। ...
|

ঢাকা টাইমস ২৪ ডট কম
 এটি একটি অনলাইন ভিত্তিক বাংলা নিউজ সাইট। এই সাইট সংম্পূর্ণ বাংলা ফন্টের। দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো ইংরেজী ভার্সনে পাওয়া যায়। এখানে সর্বশেষ জাতীয় সংবাদ, রাজনীতি ও অর্থনীতির তথ্য, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও মিডিয়ার খবর, আদালত ও প্রশাসন, শিক্ষা ও সাহিত্য, স্বাস্থ্য, আইটি সংবাদ সহ শেয়ারবাজারের সর্বশেষ তথ্য পাওয়া যায়। এছাড়া ঢাকার সংবাদ জানার জন্য ই-ঢাকা, দৈনিক ফটোগ্যালারী, ফিচার রয়েছে। বর্তমানে এই বাংলা নিউজের ওয়েবসাইটটি এলেক্সা র্যাংকিং ৩৪ –এ আছে। পুরো সাইটটি দেখতে এখানে ক্লিক করুন। ...
|

জাস্ট নিউজ বিডি
 “জাস্ট নিউজ বিডি” বাংলা অনলাইন পত্রিকাগুলোর মধ্যে একটি। অ্যালেক্সা র্যাংকিং – এ এই পত্রিকাটি বাংলাদেশে ৫৩ তম অবস্থানে রয়েছে (জুন, ২০১৩)। বাংলা ভার্সনের পাশাপাশি এই পত্রিকাটির আলাদা একটি ইংরেজী ভার্সন রয়েছে। জাতীয়, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, শেয়ারবাজার, আন্তর্জাতিক সংবাদ সহ খেলাধুলা, বিনোদন, ক্যাম্পাস সংবাদ, প্রবাসী সংবাদ, তথ্য-প্রযুক্তি সংবাদ কৃষি সংবাদ, মিডিয়া সংবাদ, বিশেষ প্রতিবেদন ভিত্তিক সংবাদ পরিবেশন করা হয়। পাশাপাশি সকল বিভাগীয় সংবাদও এখানে প্রচার করা হয়। এই পত্রিকাটির বিশেষ বিভাগুলোর মধ্যে রয়েছে – শিশু কর্ণার, সাহিত্য কর্ণার, রকমারি সংবাদ। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে রয়েছে একাধিক ফিচার বিভাগ। এছাড়া এখানে অল্প কিছু চাকরির বিজ্ঞপ্তি, মুদ্রা বিনিময় হার জানার ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য হোম পেজ সহ কিছু বিভাগ নিয়মিত আপডেট করা হলেও কিছু কিছু বিভাগ নিয়মিত আপডেট করা হয় না। ...
|
Comments
Post a Comment